বেনাপোলে ১ কেজি স্বর্ণসহ নারী আটক
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
রোববার রাত ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রত্না খাতুন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের আয়না খাতুনের কলাবাগানে অভিযান চালিয়ে রত্না খাতুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী





